Saturday, September 26

সাদার্ন ইউনিভার্সিটি ইনডোর গেমস’র দ্বিতীয় দিনের খেলার ফলাফল

0

সাদার্ন ইউনিভার্সিটির সপ্তাহ ব্যাপী ইনডোর গেমস প্রতিযোগিতার দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলায় বল থ্রো ইন দ্য বিন এ বিভিন্ন ক্যাটাগরিতে মোট চার জন প্রতিযোগী চ্যাম্পিয়ন হয়েছেন। বিজয়ীরা হলেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী সোহানা শারমিন, শিক্ষক ক্যাটাগরিতে মাকসুরাত ফেরদৌস (ব্যবসায় প্রশাসন), কর্মকর্তায় শাহমুনিয়া খাতুন এবং এমএলএসএস মো. নজরুল।

এদিকে শিক্ষার্থী ক্যাটাগরিতে দাবায় ফাইনালে ওঠেছে ইংরেজি বিভাগের সোহাগ ও সিভিল ইঞ্জিনিয়ারিং এর মানশিষ। আগামীকাল শুক্রবার সকাল ১০টায় দাবার ফাইনাল অনুষ্ঠিত হবে।
দাবা, ক্যারম ও টেবিল টেনিসসহ মোট সাতটি ইভেন্টে শিক্ষক, কর্মকর্তা , কর্মচারী ও শিক্ষার্থীসহ পাঁচ শতাধিক প্রতিযোগী বিভিন্ন খেলায় অংশ নিচ্ছে ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.