Saturday, November 14

সাদুল্যাপুরে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

0

বিজয় কুমার, গাইবান্ধাঃ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার একটি পুকুর থেকে রওশন আলী (৩৫) নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। ওই যবক রসুলপুর ইউনিয়নের চক নারায়ণ গ্রামের শাহজাহান আলীর ছেলে। বৃস্পতিবার রাতে বৈষ্ণবদাস নামকস্থানের এক পুকুর থেকে রওশন আলীর লাশ উদ্ধার করেন।
শুক্রবার সকালে সরজমিনে এলাকাবাসী জানান, রওশন আলী বৈষ্ণবদাস কমিউনিটি ক্লিনিকে হেল্থ প্রোভাইডার পদে কর্মরত ছিলেন। ওইদিন সকাল থেকে ক্লিনিকে কাজ করেন তিনি। সন্ধ্যা ঘনিয়ে যাওয়ার পরও ক্লিনিকের দরজা খোলা ছিল। এমনকি রওশান আলী রাত পর্যন্ত বাড়িতে না যাওয়ায় তাকে খোঁজতে থাকেন স্বজনেরা। পরে ক্লিনিকের পার্শ্বের পুকুরের ওপরে একটি টংগের নিচে রওশন আলীর জুতা পড়ে থাকতে দেখতে পায় লোকজন। এতে সন্দেহ হলে খোঁজা-খুঁজির এক পর্যায়ে ওই পুকুরে তার ভাসমান লাশ দেখতে পান। পরে তার স্বজনেরা লাশ উদ্ধার করে
বাড়িতে নিয়ে যায়। এদিকে রওশন আলীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে গণমানুষের মুখে নানা জল্পনা-কল্পনার গুঞ্জন শোনা যাচ্ছে।
সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল করিম দুলা এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ ফরহাদ ইমরুল কায়েস জানান, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.