গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্যাপুরে মাজেদা বেগম (৪৫) নামে এক গৃহবধূ পল্লী বিদ্যুতের ভাঙ্গা খুটির ঝুলন্ত তারে জড়িয়ে আজ সোমবার দুপুরে (১০ জুলাই) মৃত্যু হয়েছে। ওই গৃহবধু উপজেলার বনগ্রাম ইউনিয়নের বদলাগাড়ী গ্রামের মৃত বিলু খাঁ এর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় মাজেদা বেগম গরুকে ঘাস খাওয়ানোর জন্য বাড়ির পার্শে¦র সোলাগাড়ী বিলে যায়। এ স্থানে পল্লী বিদ্যুতের ভাঙ্গা খুটির তারগুলো নিচে হেলে পড়া অবস্থায় ছিল। অসাবধান বসত ওই তারে জড়িয়ে মাজেদা বেগমের মৃত্যু হয়। স্থানীয় ব্যাক্তি মোজাম্মেল হক সহ আরও অনেকে জানান, পল্লী বিদ্যুদের ওই খুটিটি প্রায় দেড় বছর আগে ভেঙ্গে পড়ে যায়। খুটির তারগুলো মাটি ছুইছুই অবস্থায় ছিল। ভাঙ্গা খুটিটি অপসারণ করে নতুন খুটি স্থাপনের জন্য সাদুল্যাপুর সাব-জোনাল অফিসে একাধিকবার আবেদন করেছিলেন এলাকাবাসী।
কিন্তু সংশ্লিষ্ঠ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের হেয়ালীপনার কারণে অদ্যবদি নতুন খুটি স্থাপন করেননি।
এদিকে সোমবার দুপুরে মাজেদা বেগমের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষুব্ধ এলাকাবাসী সাদুল্যাপুর-তুলসীঘাট সড়কের বদলাগাড়ী নামস্থানে অবরোধ করেন। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের হেয়ালীপনার কারণে বর্তমানে এলাকাবাসীর মাঝে থমথম উত্তেজনা বিরাজ করছে।
সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বলেন, উক্ত স্থানে বিদ্যুৎ স্পৃষ্ঠে মাজেদা বেগমের মৃত্যুর খবর শুনেছি। তবে এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি