Tuesday, September 22

সানি-মৌসুমী পুত্রের রেস্তোরাঁ ‘মেরি মন্টানা’ চালু

0

রাজধানীর উত্তরায় ৭ নম্বর সেক্টর লেকপাড়ে ১৮ নম্বর সড়কের ৩৯ নম্বর বাড়িতে নতুন রেস্তোরাঁ চালু করেছেন চিত্রতারকা দম্পতি ওমর সানি ও মৌসুমীর ছেলে ফারদীন এহসান স্বাধীন। রেস্তোরাঁর নাম ‘মেরি মন্টানা’। গতকাল শুক্রবার সন্ধ্যায় এই রেস্তোরাঁ উদ্বোধন করেন ওমর সানি, মৌসুমী আর গত শতকের নব্বই দশকের জনপ্রিয় কয়েকজন চিত্রতারকা। তাদের মধ্যে ছিলেন নাঈম, শাবনাজ, বাপ্পারাজ, অমিত হাসান, আমিন খান প্রমুখ।
ফারদিন পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রে। মৌসুমী জানান, ছেলের ইচ্ছাতেই এই রেস্তোরাঁ তারা সাজিয়ে দিয়েছেন। ছেলে যখন পুরোপুরিভাবে সবকিছু আয়ত্তে নিয়ে আসতে পারবে, তখন আমরা সরাসরি যুক্ত থাকব না। আমার ছেলে তো রেস্তোরাঁ নিয়ে খুবই সিরিয়াস। সারাক্ষণ দেশের ও দেশের বাইরের বিভিন্ন রেসিপি নিয়ে গবেষণা করে যাচ্ছে।’
রেস্তোরাঁ ব্যবসা নিয়ে ছেলের আগ্রহ প্রসঙ্গে মৌসুমী জানান, ‘রেস্তোরাঁ নিয়ে ও খুবই সিরিয়াস। সারাক্ষণ দেশের আর দেশের বাইরের বিভিন্ন রেসিপি নিয়ে গবেষণা করে যাচ্ছে।’
ওমর সানি জানান, ‘মেরি মন্টানা’য় থাকছে মেক্সিকান আর ফিউশনধর্মী খাবার। দামটাও সবার কথা বিবেচনা করেই নির্ধারণ হয়েছে।
ফারদীন অনেক দিন থেকেই নির্মাণের সঙ্গে যুক্ত। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ফিল্ম কানেকশন ফিল্ম ইনস্টিটিউটে ব্যাচেলর কোর্সে ভর্তি হয়েছেন। চলচ্চিত্র নির্মাণে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে চান। তার পরিচালনায় নির্মিত সর্বশেষ টেলিছবি ‘ডেস্টিনেশন’। সামনে চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন তার। কিন্তু সব কিছুর আগে ব্যবসায়ী হিসাবে আত্মপ্রকাশ করেছেন বাবা–মায়ের হাত ধরে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.