সাভারে অজ্ঞাত এক (২২) যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোর রাতে সাভারের বাড্ডা ভাটপাড়া এলাকায় একটি বালুর মাঠে এ হত্যাকা-ের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোর রাতে অজ্ঞাত ওই যুবককে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা তার লাশ বালুর মাঠে ফেলে রেখে যায়। পরে সকালে স্থানীয়রা তার লাশ দেখে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত যুবকের সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। যুবকের পরনে ফুল প্যান্ট ও গেঞ্জি রয়েছে। দুর্বৃত্তরা কেন তাকে হত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সাভার মডেল থানার এস আই ফরহাদ।
অন্যদিকে সকালে সাভারের লালটেক এলাকার একটি বাড়ি থেকে অজ্ঞাত (১৯) এক তরুণীর লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। এঘটনায় সাভার মডেল থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।