Saturday, September 19

সাভারে স্কুল ভবনে দুই মডেলকে ডেকে এনে গণধর্ষণ

0

সাভার পৌরসভার সিটি সেন্টারের পশ্চিম ঢাকা উত্তর ডিবি পুলিশ স্টেশনের পাশেই লিজেন্ট স্কুল ভবনের দুতলা অফিসে দুই মডেল তরুণীকে ডেকে এনে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (০৭ জুলাই) বিকালে এ ঘটনায় ধর্ষিতা তরুণী বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

জানা যায়, মডেলিং করানোর কথা বলে গাজীপুর থেকে ওই দুই তরুণীকে ডেকে এনে কৌশলে একটি রুমে আটক করে রাখে। পরে অফিস রুমে নিয়ে ধারালো ছুরির মুখে জিম্মি করে তাদেরকে একজনকে ধর্ষণ করে। ওই সময় অন্য তরুণীর আর্তচিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে। তার চিৎকারে এলাকাবাসী ও ডিবি পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই তরুনীকে উদ্ধার করে ডিবি পুলিশ অফিসে নিয়ে যান। এ সময় অভিযুক্ত ধর্ষক লিটন আলী মণ্ডল পালিয়ে যেতে সক্ষম হয়।
এলাকার লোকজন তাদের উদ্ধার করে ডিবি পুলিশের নিকট হস্তান্তর করে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায়। তার আর্তচিৎকার শুনে এলাকাবাসী ও ডিবি পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই তরুনীকে উদ্ধার করে ডিবি পুলিশের নিকট হস্তান্তর করে। এ সময় ধর্ষক পালিয়ে গেলেও পুলিশ ওই ভবনের দুই দারোয়ানকে আটক করেছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গাজিপুরের কোনাবাড়ি থেকে দুই তরুণীকে মোবাইলফোনে সাভারে ডেকে নেন স্থানীয় লিটন আলী মণ্ডল নামের এক যুবক। পরে দুই তরুণীকে লিজেন্ড কলেজের অফিস রুমে নিয়ে একটি কক্ষে এক তরুণীকে আটকিয়ে রেখে আরেক তরুণীকে ধর্ষণ করে লিটন আলী মণ্ডল নামের ওই যুবক।

ভুক্তভোগী তরুণীরা জানায়, তিন মাস আগে লিটনের সঙ্গে ফেসবুকে ও মোবাইলফোনে পরিচয় হয়। ধর্ষণের শিকার তার বান্ধবী ও সে উত্তরার মা মিউজিক ভিশনে মডেলের কাজ করতেন।
তারা আরও জানায়, মিউজিক ভিডিওতে কাজ দেবে বলে বৃহস্পতিবার সকালে লিটন তাকে ও তার বান্ধবীকে মোবাইল ফোনে ডেকে আনে।পরে বিকালে দারোয়ান মোকারম ও মিজান তাদের সাভার বাসস্ট্যান্ড থেকে ওই স্কুলে নিয়ে আসে ও স্কুলে একটি কক্ষে আটক রাখে। এ ঘটনার পর থেকে ওই ছয়তলা বাড়ির মালিক কবির ও ধর্ষক লিটন পলাতক রয়েছে।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির (ওসি) বলেন ধর্ষণের শিকার তরুণী সহ দুই তরুণীকে আমরা সাভার মডেল থানায় হস্তান্তর করেছি।আটক দুই দারোয়ান ও লিটনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করছেন ধর্ষিতা তরুণী।
পুলিশ এরই মধ্যে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে। দুই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.