Saturday, September 19

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুরাগীদের প্রতি বলিউড তারকাদের ঈদ শুভেচ্ছা

0

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদের উষ্ণ শুভেচ্ছা জানালেন বলিউডের তারকারা। অমিতাভ বচ্চন, হেমা মালিনী, আলিয়া ভাট,ফারহান আখতারসহ একঝাঁক বলিউড তারকা সারা বিশ্বে ছড়িয়ে থাকা তাঁদের অনুরাগীদের প্রতি ঈদের শুভ কামনা জানিয়েছেন। অমিতাভ বচ্চন, অনিল কাপুর, হেমা মালিনী, ফারহান আখতার, সুনীল শেঠি, শহীদ কাপুর, আলিয়া ভাটসহ প্রবীণ ও তরুণ বলিউড ব্যক্তিত্বরা টুইটারের মাধ্যমে ঈদের আনন্দবার্তা ছড়িয়ে দিয়েছেন।

এক টুইটার বার্তায় সব শুভানুধ্যায়ীকে ঈদ মোবারক জানান অমিতাভ বচ্চন। ঈদ মোবারকের পাশাপাশি সর্বদা ভালোবাসা, শান্তি ও খুশি বজায় থাকার প্রত্যাশা জানান অনুপম খের।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.