সূত্র: বিবিসি বাংলা :
ক্সিকোর সরকার একটি দ্বীপপুঞ্জে সামুদ্রিক প্রাণীদের জন্য বিশাল একটি সংরক্ষিত এলাকা গড়ে তুলেছে। এই সংরক্ষিত অঞ্চলটি মেক্সিকোর দক্ষিণ-পশ্চিম উপকূলের কাছে অবস্থিত।
এই অঞ্চলে রয়েছে স্টিং রে, তিমি এবং সামুদ্রিক কচ্ছপসহ বহু প্রাণী।
এও জানা গেছে, দুটি সাগরের স্রোতের মাঝখানে এই দ্বীপপুঞ্জটি হাম্পব্যাক তিমিসহ শত শত প্রজাতির ডিম পাড়ার জায়গা।
রেভিলাজিগেডো নামের এই দ্বীপপুঞ্জের চারপাশে রয়েছে ১৫০ বর্গকিলোমিটার এলাকা, যেটি উত্তর আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় সংরক্ষিত এলাকা হবে।
ইউনেস্কো গত বছর এই জায়গাটিকে বিশ্ব ঐতিহ্যে অংশ হিসেবে ঘোষণা করেছে।
এদিকে মেক্সিকো সরকারের এই সিদ্ধান্তের ফলে এখন ওই এলাকায় মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যাবে এবং সেখান থেকে যে কোন সম্পদ সরিয়ে নেয়া কিংবা দ্বীপে হোটেল নির্মাণ করা নিষিদ্ধ করা হবে। এমনকি
মেক্সিকোর নৌবাহিনী এলাকাটিতে নিয়মিতভাবে টহল দেবে।
আশা করা হচ্ছে. ওই এলাকায় ব্যাপক মাছ শিকারের ফলে সামুদ্রিক প্রাণীর যে ক্ষতি হয়েছে, মেক্সিকো সরকারের এই সিদ্ধান্তে তা পুষিয়ে যাবে।
মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েটো এই ‘সামুদ্রিক অভয়ারণ্য’ তৈরি করার নির্দেশ দিয়েছেন।