সায়েন্সল্যাব মোড়ে ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

0

বুধবার (২০ নভেম্বর) বিকাল ৩টার পর রাজধানীর সায়েন্সল্যাবে বাস ভাঙচুরের ঘটনা ঘিরে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এদিন সায়েন্সল্যাবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা একটি বাস ভাঙচুর করলে এর প্রতিবাদ জানায় সিটি কলেজের শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে। তবে এ বিষয়ে দুই কলেজ কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.