Friday, September 25

সালমান আমার কাছে ভাইয়ের থেকেও বেশি

0

শাহরুখ খান-সালমান খানের মধ্যে সম্পর্ক ঠিক কেমন! এ প্রশ্ন বলিউড সিনে ওয়ার্ল্ডে বরাবরেরই। দুই খানের সম্পর্কের ওঠা-পড়া নিয়ে গসিপ চলছে বহুবছর আগে থেকে। কখনও রাগ, কখনও অভিমান, কখনও বা বন্ধুত্ব।
তবে পেশার লড়াই সবার আগে, সেটা অবশ্য নতুন কোন সিনেমা মুক্তি পেলে বোঝা যায়। এত কিছুর পরেও সালমানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে মুখ খুললেন শাহরুখ।
আসছে ঈদে মুক্তি পাচ্ছে সালমানের পরবর্তী ছবি ‘টিউবলাইট’। সেখানে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে কিং খানকে। সিনেমার প্রচারে সম্প্রতি সাংবাদিকদের শাহরুখ বলেন, ‘‘সালমান আমার কাছে ভাইয়ের থেকেও বেশি।’’
সে কারণেই নাকি ছোট চরিত্র হলেও শুধুমাত্র সালমানের ছবি বলেই কাজ করতে রাজি হয়েছিলেন নায়ক শাহরুখ।
যদিও শাহরুখের এই উত্তর শুনে সমালোচকরা আপাতত মুখ বন্ধ রেখেছেন। তবু অনেকে বলছেন, এটা শুধুই সৌজন্যতার খাতিরে বলেছেন শাহরুখ। খবর, টাইমস অব ইন্ডিয়া।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.