Thursday, November 12

‘সিপিএ-আইপিইউ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ সক্ষমতা তুলে ধরেছে’

0

সিঙ্গাপুরের ডেপুটি স্পিকার লিম বো চুয়ান ৬৩তম সিপিএ সম্মেলনে তার অংশগ্রহণের কথা উল্লেখ করে বলেন, এ সম্মেলন অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। সিপিএ ও আইপিইউ সম্মেলন আয়োজনের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে তাদের সক্ষমতা তুলে ধরেছে। সম্মেলনের সফল আয়োজনের জন্য তিনি বাংলাদেশের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ধন্যবাদ জানান।

মঙ্গলবার সিঙ্গাপুরের ডেপুটি স্পিকারের আমন্ত্রণে তার নির্বাচনী এলাকা মাউন্ট ব্যাটেন সফর করলে একথা বলেন তিনি। সফরকালে ডেপুটি স্পিকারের নির্বাচনী এলাকায় সিঙ্গাপুরের স্বল্প আয়ের নাগরিকদের জন্য নির্মিত বিভিন্ন গৃহ নির্মাণ প্রকল্প ঘুরে দেখান। সকার এসব প্রকল্পের সুযোগ-সুবিধা দেখে অভিভূত হন।

একই সময় স্পিকার একই এলাকায় বসবাসরত সিঙ্গাপুরের বয়স্ক নাগরিকদের জন্য গড়ে তোলা বিনোদন সুযোগ-সুবিধা পরিদর্শন করেন এবং তিনি বয়স্ক মানুষের সময় কাটানোর জন্য এসব ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন।

পরে স্পিকার সিঙ্গাপুর পার্লামেন্ট ভবন পরিদর্শন করেন। সেখানে তিনি ডেপুটি স্পিকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তারা দু’দেশের সংসদীয় প্রক্রিয়া, কার্যপ্রণালী, দু’দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.