Thursday, October 29

সিরিয়ার আফরিনে তুরস্কের বিমান হামলা শুরু, নিহত ১০

0

সিরিয়ার আফরিন প্রদেশে কুর্দি মিলিশিয়াদের ওপর বিমান হামলা শুরু করেছে তুর্কি সেনাবাহিনী। এ হামলায় এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। কুর্দি মিলিশিয়ারা আইএসের বিরুদ্ধে যুদ্ধ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে জোটবদ্ধ ফলে। এ হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের বিরোধ শুরু হয়েছে।

এদিকে তুরস্ককে আক্রমণের সবুজ সংকেত দেওয়ার জন্য রাশিয়াকে দায়ী করেছে কুর্দি জোট ওয়াইপিজি। তারা জানিয়েছে তুরস্কের বিমান হামলায় ১০ জন নিহত হয়েছে। কুর্দি মিলিশিয়াদের ওপর কয়েকদিন ধরে কামানের গোলাবর্ষণের পর এখন তাদের ওপর বিমান থেকে বোমা ফেলতে শুরু করল তুরস্ক।

যুক্তরাষ্ট্র-সমর্থিত কুর্দি অবস্থানগুলোতে তুরস্কের এ হামলার ফলে ওয়াশিংটনের সঙ্গে আঙ্কারার উত্তেজনা সৃষ্টির আশংকা বাড়ছে।

এর আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এক টিভি সম্প্রচারে সিরিয়ান কুর্দি মিলিশিয়া গোষ্ঠী ওয়াইপিজি’র বিরুদ্ধে নতুন এই স্থল ও বিমান অভিযান শুরুর ঘোষণা দেন। অভিযানটির নাম দেওয়া হয়েছে ‘অপারেশন অলিভ ব্রাঞ্চ’। আফরিন থেকে কুর্দি যোদ্ধাদের তাড়াতে চাইছে তুরস্ক। সূত্র : গার্ডিয়ান

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.