সিলেটের উদ্দেশে খালেদা জিয়া

0

ঢাকা ছেড়ে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার সকাল সোয়া ৯টার দিকে গুলশানের নিজ বাসভবন ফিরোজা থেকে সড়কপথে রওনা হন তিনি।

এ সফরে তার সঙ্গে রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ শতাধিক নেতা।

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, সকাল সোয়া ৯টার দিকে সড়কপথে সিলেটের উদ্দেশে রওনা দেন নেত্রী। দুপুরের মধ্যেই তার সেখানে পৌঁছার কথা। সিলেট সার্কিট হাউসে কিছু সময় বিশ্রামের পর বিকাল ৩টার দিকে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ)-এর মাজার জিয়ারত করবেন।

সন্ধ্যা ৬টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.