সিলেটে নির্বাচনী প্রচারে নয়, মাজার জিয়ারতে যাচ্ছেন খালেদা জিয়া

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনী প্রচার চালাতে সিলেট যাচ্ছেন না। তিনি শুধু হজরত শাহ্জালাল (র.) ও হজরত শাহ্পরানের (র.) মাজার জিয়ারতের জন্যই আজ সিলেট যাচ্ছেন।

সোমবার সকালে যাত্রা শুরুর আগে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, এক বছর আগে নির্বাচনী প্রচারের কোনো সুযোগ নেই। যেখানে এখন পর্যন্ত দেশে লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি হয়নি, সেখানে নির্বাচনী প্রচারণায় বিএনপি চেয়ারপারসন নামবেন কীভাবে? তিনি বলেন, সিলেট পৌঁছে প্রথমে তিনি মাজার জিয়ারত করবেন। তবে এ সময় যাত্রাপথে খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.