Wednesday, November 4

সীতাকুণ্ডে বরের গাড়িতে ডাকাতি, র‌্যাবের গুলিতে নিহত ১

0

বরযাত্রীর গাড়িতে ডাকাতি করে পালিয়ে যাওয়ার পর র‌্যাবের গুলিতে এক ডাকাত নিহত হয়েছেন। শুক্রবার ভোর রাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহত ওই ডাকাতের নাম জানাতে পারেনি র‌্যাব কর্তৃপক্ষ।

র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম বলেন, চট্টগ্রামের হাটহাজারি থেকে একটি বড় মাইক্রোবাসে করে লাকসামে ফিরছিলেন ২১ বরযাত্রী।
রাত সাড়ে তিনটার দিকে বাসটি কুমিরা বাইপাস এলাকায় পৌঁছালে ৬ থেকে ৭ জনের একদল ডাকাত অস্ত্রের মুখে বরযাত্রীবাহী গাড়ীতে হানা দেয় ডাকাতরা। এসময় গাড়ীতে থাকা বরযাত্রীদের মারধর করে নগদ টাকাসহ মালামাল লুট করে নেয় ডাকাতরা। সর্বস্ব হারিয়ে ফেরার সময় ছোট কুমিরা দাঁড়িয়ে থাকা র‌্যাবের টহলদলকে দেখতে পেয়ে বরযাত্রীরা অভিযোগ করে।

খবর পেয়ে দ্রুত র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের খুঁজতে থাকে। ততক্ষণে ডাকাতরা জঙ্গলে ডাকাতির জিনিসপত্র ভাগাভাগি করছিল। হঠাৎ র‌্যাবকে দেখে ডাকাতরা গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোঁড়ে।
এতে এক ডাকাত নিহত হয়। আরও কয়েকজন ডাকাত আহত হয়ে থাকতে পারে। তবে তারা পালিয়ে যায়। এ ঘটনায় ডাকাতির শিকার একজন সীতাকুণ্ড থানায় মামলা করবেন বলে জানান তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.