সুইডিশ মাদ্রাসা এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

0

কাপ্তাই প্রতিনিধিঃ কাপ্তাই সুইডিশ দারুল উলুম হাফেজীয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪জানুয়ারি) বেলা ২টায় কেপিএম স্কুলের প্রাক্তন ৮২ব্যাচের উদ্যােগে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ করে ৮২ব্যাচের প্রাক্তন ছাত্র মো.গিয়াস উদ্দিন বিল্লাহ সোহেল , আব্দুল্লাহ আল মামুন,মো.আনিসুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মো.দিলদার হোসেন, সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষক ও মসজিদ কমিটির সভাপতি ডক্টর কামরুজ্জামান, ইঞ্জিনিয়ার রতমত উল্লাহ, মাদরাসা ও এতিমখানা পরিচালক হাফেজ মোকাম্মেল, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপি সভাপতি মো.জাকির হোসেন, কাপ্তাই প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, ইউপি সদস্য মজিবুর রহমান, কাপ্তাই উপজেলা ছাত্র দল সদস্য সচিব মো.ইব্রাহিম, জিসাস উপজেলা সভাপতি নুর মোহাম্মদ বাবু,কৃষকদল সদস্য সচিব মাসুদসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও মাদরাসার শিক্ষকগন উপস্থিত ছিলেন।

এর আগে উক্ত কেপিএম প্রাক্তন শিক্ষার্থীরা, মাদরাসা, মন্দির ও জেলেদের মাঝে কম্বল বিতরণ করে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.