Thursday, September 24

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থীদের জয়জয়কার

0

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ১০টিতে বিজয়ী হয়েছেন বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা। অপরদিকে চারটিতে জয় পেয়েছেন আওয়ামী লীগপন্থীরা।
গেলো বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে পুনঃনির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত (জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য) প্যানেলের প্রার্থী ও বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা জয়নুল আবেদীন। তিনি ভোট পেয়েছেন ২ হাজার ৩৬৯ টি। একই পদে আওয়ামী লীগ সমর্থিত ইউসুফ হোসেন হুমায়ুন পেয়েছে ২ হাজার ৩১৫ ভোট
সম্পাদক পদে পুনঃনির্বাচিত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি পেয়েছেন ২ হাজার ৬১৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত শেখ মো. মোরশেদ পেয়েছেন ২ হাজার ১৭৫ ভোট।
এর আগে উৎসবমুখর পরিবেশে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ২০১৮-১৯ সালের নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়। নির্বাচনে ছয় হাজার ১৫২ ভোটারের মধ্যে দুই দিনে সর্বমোট চার হাজার ৮৯৬ জন ভোট দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনে দুই হাজার ২৮৭ জন ভোটার ভোট দেন।
এর আগে গত বুধবার প্রথম দিনে দুই হাজার ৬০৯ জন আইনজীবী ভোট দেন। গতকাল বিকেল পাঁচটায় ভোটগ্রহণ শেষ হয়। এরপর রাত ১০টা থেকে ভোট গণনা শুরু হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.