বান্দরবান প্রতিনিধিঃ থানচিতে বলীপাড়া নারী কল্যাণ সমিতি(বিএনকেএস) আয়োজনে ডিয়াকোনিয়া বাংলাদেশ সহযোগীতায় স্কুল পর্যায়ে কিশোরীদের নিয়ে বয়সঃসন্ধিকাল বিষয়ের সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা প্রধান অতিথি হিসেবে শুভ উদ্ধোধন করেন। এতে শতাধিক কিশোরীরা অংশ নিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনকেএস বলীপাড়া অফিসের ফোকাল পার্সন এবং ডিয়াকোনিয়া প্রকল্পে প্যারামেডিক উবাথোয়াই মারমা, থানচি প্রেসক্লাবে সাধারণ সম্পাদক চহ্লামং মারমা,স্পন্সরশীপে কর্মকর্তা মংক্যওয়াং মারমা, ডিয়াকোনিয়া ট্রেনিং অফিসার পারমিতা চাকমা, ডিয়াকোনিয়া প্রকল্পে ফিল্ড অর্গানাইজার এম্যানু মারমা ও অংছাইনু মারমা প্রমুখ।
সেমিনারে ট্রেনিং অফিসার পারমিতা ও উবাথোয়াই মারমা বলেন, বয়সঃসন্ধিকাল হচ্ছে কিশোরীদের প্রাকৃতিগত। ছেলেমেয়ে সবার বয়সঃসন্ধি হয় তাই লজ্জা পাবার কিছু নেই। তাছাড়াও কিশোরীদের মাসিক চালাকালীন সময় পরিস্কার পরিছন্ন থাকতে হবে এবং যেখানে সেখানে প্যাড না ফেলানো বিষয়ের উপর সচেতনটা বিষয়ের আলোচনা করা হয়েছে।
অনুষ্ঠান শেষের শিক্ষার্থীদের মাঝে সাবান ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।