“স্বপনের বাংলা” -গুলজার রহমান

0

সোনার বাংলার সোনার স্বপন
এবার হবে বাস্তবায়ন?
অন্যায় যতো শাসন শোসন
ধিক্কার জানায় বাংলার জনগন।

শুনবেনা আর মিথ্যে আশ্বাস
এবার সত্য-মিথ্যার হবে প্রকাশ,
নয়া দিগন্তের আকাশ বাতাস
ফিয়ার হবে সকর আভাস।

ঠক ধোকাবাজের দিন যে শেষ
চীর বাস্তবতার হবে অশেষ,
অক্ষয় হবে মহৎ কারুকাজ
বিলুপ্ত হবে লুটেরাদের রাজ।

জালিম হুকুমতের তাবেদার
মানবে না কেও কভু আর,
থাকবে না আর অন্যায-অবিচার
দেশ হবে এবার সংস্কার।

বিশুদ্ধ হাওয়ার পেমাবেশ
ছড়িয়ে পরবে সারা দেশ,
দেশ দরদির নাই যে শেষ
সবুজ শ্যামল স্বপনের বাংলাদেশ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.