মুক্ত নীল আকাশে দুটি শঙ্খচিল উড়ছে। আকাশের নিচে একটা বন। পাতা ঝরা গাছের সারি দুই পাশে আর তার মাঝ দিয়ে বয়ে চলেছে আঁকা বাঁকা রেললাইন। দুই জন দুই জনের হাত ধরে রেললাইন ধরে হেঁটে বেড়াচ্ছেন শুভ্রা-অপু। কেউ কারো হাত ছেড়ে দিলেই সবুজ ঘাসে লুটিয়ে পড়বে। হালকা কুয়াশা ঘেরা চারদিক। এমনই দৃশ্য দেখা যাচ্ছে ‘স্বপ্নজাল’ ছবির পোস্টারে।
ছবিটির প্রথম অফিসিয়াল পোস্টারটি বৃহস্পতিবার (২৯ মার্চ) প্রকাশিত হয়েছে। আর এই পোস্টারেই রোমান্টিক উচ্ছল মুডে দেখা গেছে নায়িকা পরীমনি ও নায়ক ইয়াশ রোহানকে। কুয়াশায় ঢাকা
৬ এপ্রিল মুক্তি পাবে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের দ্বিতীয় চলচ্চিত্র ‘স্বপ্নজাল’। ঢাকাসহ সারা দেশের ৩০টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাবে চলচ্চিত্রটি। ‘মনপুরা’ সিনেমাটি মুক্তির ৯ বছর পর এই নির্মাতার ‘স্বপ্নজাল’ সিনেমাটি দেখতে পারবেন দর্শকরা।
ছবিটি নিয়ে বেশ আশাবাদী নায়িকা পরীমনি। পরীমনি বলেন, ‘স্বপ্নজাল আসলে স্বপ্নের মতো। স্বপ্নজালের মাধ্যমে আমি আমাকে চিনতে পেরেছি। একজন শিল্পী তার অভিনয়ের যে তৃপ্তি তা আমি স্বপ্নজাল থেকে পেয়েছি। এ জন্য আমি সেলিম ভাইয়ের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। স্বপ্নজাল আমার অভিনয় জীবনের বড় অভিজ্ঞতা হয়ে থাকবে। আশা করি, সিনেমাটি দর্শকদের মনে জায়গা করে নেবে।’
ছবিটিতে পরীমনি-ইয়াশ রোহান ছাড়াও অভিনয় করেছেন ইরেশ যাকের, ফজলুর রহমান বাবু এবং মিশা সওদাগরসহ আরো অনেকে।
সিনেমাটির সংগীত পরিচালনা করছেন অর্ণব। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর পাড়ে ‘স্বপ্নজাল’-এর শুটিং শুরু হয়। এরপর কলকাতাসহ দেশের বিভিন্ন স্থানে দৃশ্যধারণের কাজ হয়