Sunday, November 29

স্বাধীনতা পদক পাচ্ছেন ১৬ বিশিষ্ট ব্যক্তি

0

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৬ বিশিষ্ট ব্যক্তি ২০১৮ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে।
পুরস্কারের জন্য মনোনীতরা হলেন-কাজী জাকির হাসান (মরণোত্তর), এস এম এ রাশীদুল হাসান (মরণোত্তর), শঙ্করগোবিন্দ চৌধুরী (মরণোত্তর), এয়ার ভাইস মার্শাল (অব.) সুলতান মাহমুদ, এসিএসসি (বীরউত্তম), এম আব্দুর রহিম (মরণোত্তর), ভূপতিভূষণ চৌধুরী ওরফে মানিক চৌধুরী (মরণোত্তর), শহীদ লেঃ মোঃ আনোয়ারুল আজিম (মরণোত্তর), হুমায়ুন রশীদ চৌধুরী (মরণোত্তর), আমানুল্লাহ্ মোহাম্মদ আসাদুজ্জামান (মরণোত্তর), মতিউর রহমান মল্লিক (মরণোত্তর), সার্জেন্ট জহুরুল হক (মরণোত্তর), আমজাদুল হক, অধ্যাপক ডা. এ কে এমডি আহসান আলী, অধ্যাপক এ কে আজাদ খান, কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও ড. মোঃ আব্দুল মজিদ।
এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার দেবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.