হজ প্যাকেজ অনুমোদন, বাড়ল বিমান ভাড়া

0

চলতি ২০১৮ সালের হজ প্যাকেজ অনুমোদন করেছে মন্ত্রিসভা। এতে সরকারি ব্যবস্থাপনায় সর্বোচ্চ হজ প্যাকেজ বা খরচ ধরা হয়েছে তিন লাখ ৯৭ হাজার ৩২৯ টাকা। আর সর্বনিম্ন প্যাকেজ তিন লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা। এর মধ্যে বিমান ভাড়া বেড়েছে।

আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

সচিব আরো জানান, এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর সংখ্যা সাত হাজার ১৯৮ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় এ সংখ্যা এক লাখ ২০ হাজার ২০ হাজার। মোট হজযাত্রীর সংখ্যা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন।

শফিউল আলম জানান, এবার বিমান ভাড়া বেড়ে হয়েছে এক লাখ ৩৮ হাজার ১৯১ টাকা। আগে ছিল এই ভাড়া ছিল এক লাখ ২৪ হাজার টাকা।

এ ছাড়া হজনীতি ২০১৮ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর আগে হজযাত্রীদের জন্য পুলিশ ভেরিফিকেশন (যাচাই) ছিল বাধ্যতামূলক। এবার সেটা শিথিল করা হয়েছে। নতুন নীতিতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। তবে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) বাধ্যতামূলক করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.