হাইতিতে ৭.২ মাত্রার ভূমিকম্পে মৃত্যু ৩০৪,আহত ১৮০০ জন

0

হাইতির পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩০৪ জনে দাঁড়িয়েছে।আহত হয়েছেন ১ হাজার ৮শ এর মত মানুষ। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে ১০০ মাইল দূরে (১৬০ কিলোমিটার)। গভীরতা ছিল ১০ কিলোমিটার নিচে। ক্যারিবিয়ান অঞ্চলজুড়ে ভূকম্পন অনুভূত হয়।

স্থানীয় সময় শনিবার সকালে দেশটিতে ৭.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর ফলে ক্যারিবিয়ান অঞ্চলজুড়ে তীব্র ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পে হতাহতের পাশাপাশি স্কুল, ধর্মীয় উপসানালয়সহ অনেক ভবনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

দেশটির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি এই ভূমিকম্পকে ‘ব্যাপক ক্ষতি’ বলে আখ্যায়িত করে এক মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সেই সাথে এছাড়া তিনি ক্ষতিগ্রস্তদের ত্রাণ কার্যক্রমের জন্য একটি কমিটি গঠন করেছেন।

মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা জানিয়েছে, ভূমিকম্পের পর সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। তবে ইউএসজিএস জানিয়েছে, হাইতির উপকূলে তিন মিটার (প্রায় ১০ ফুট) উঁচু ঢেউ আঘাত হানতে পারে।

২০১০ সালের ৭ মাত্রার ভূমিকম্পের আঘাতের ক্ষত এখনো ভুলতে পারেনি হাইতি। ওই ভূমিকম্পে দুই লাখের বেশি মানুষের মৃত্যু হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.