Wednesday, November 25

হানিমুনে মৃত্যুর মুখে পাওলি, উদ্ধারে হেলিকপ্টার

0

সুইজারল্যান্ডে হানিমুনে গিয়ে প্রবল তুষারপাতে মৃত্যুর মুখে পড়েন অভিনেত্রী পাওলি দাম ও তাঁর স্বামী অর্জুন দেব। সেখানকার আবহাওয়া এতটাই খারাপ ছিলে যে, শেষ পর্যন্ত তাদের হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে। তাদের উদ্ধারের সেই শ্বাসরুদ্ধকর ভিডিও ভক্তদের জন্য ফেসবুকে শেয়ার করেছেন পাওলি।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, বিয়ের পরের সপ্তাহে হানিমুন সারতে প্রথমে দুবাই ও পরে সুইজারল্যান্ডে যান পাওলি-অর্জুন দম্পতি। সেখান থেকে মেটারহর্ণের স্কি রিসোর্টে বেড়াতে যান তারা। এই অঞ্চলে গত কয়েকদিন ধরে প্রবল তুষারপাত হচ্ছিল। গতকাল বুধবার রেকর্ড তুষারপাত হয়। এখানেই অনেক পর্যটকের সঙ্গে আটকে পড়েন এ দম্পতি।

পরে হেলিকপ্টারে করে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে শুরু হয় অভিযান। সেখান থেকে পাওলি ও তাঁর স্বামীকে হেলিকপ্টারে করে নিরাপদে বের করে আনা হয়।
খবরে বলা হয়েছে, তুষারপাতের কারণে বেরোনোর সব রাস্তা বন্ধ হয়ে যায়। একই কারণে বন্ধ ছিল আকাশ ও রেলপথ। তুষারের ওই স্থান থেকে কেবল হেলিকপ্টারই তাদের বের করে আনে।
তবে পরিস্থিতি এখন শান্ত এবং অনেক রাস্তা পরিষ্কার বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.