Saturday, September 19

হারিয়ানার মানসী চিল্লার মাথায় ‘মিস ইন্ডিয়া’র বিজয় মুকুট

0

এ বছর ফেমিনা ‘মিস ইন্ডিয়া’র বিজয় মুকুট উঠলো হারিয়ানার মানসী চিল্লার মাথায়। ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা ৩০ জন সুন্দরীর মধ্যে ঘোষিত হল তার নাম।

আর এ খেতাব অর্জনের মধ্য দিয়ে এবার বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি। রোববার মুম্বইর যশরাজ স্টুডিওতে অনুষ্ঠিত এবারের ‘মিস ইন্ডিয়া’ আয়োজনে বিচারক ছিলেন অর্জুন রামপাল, মণীশ মালহোত্রা, ইলিয়ানা ডি’ক্রুজ, বিপাশা বসু, অভিষেক কাপুর, বিদ্যু জামওয়াল এবং ২০১৬ সালের বিশ্বসুন্দরী স্টেফানি ডেল ভালের মতো ব্যক্তিত্বরা।

বিজয়ী নির্বাচিত হওয়ার আগে প্রত্যেক সুন্দরীকে কঠোর পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। শুধুমাত্র দৈহিক সৌন্দয্যই নয়, বিভিন্ন সামাজিক সমস্যা এবং সচেতনতা নিয়ে সুন্দরীরা তাদের মতামত ব্যক্ত করেন বিচারকদের সামনে। অবশেষে ৩০ জন সুন্দরীর মধ্যে শেফালি সুদ, সানা দুয়া, প্রিয়াঙ্কা কুমারী, মানসী চিল্লার, অনুকৃতি গুসেইন এবং ঐশ্বর্য দেবনকে এই প্রতিযোগিতায় চূড়ান্ত প্রতিযোগী হিসাবে বেছে নেয়া হয়।

বাছাই করা ছ’জন সুন্দরীকে একটাই প্রশ্ন করেন বিচারকেরা। সেই প্রশ্নের উত্তরের ভিত্তিতেই মিস ইন্ডিয়া ২০১৭ নির্বাচিত হয়। প্রশ্নটি ছিল, প্রায় একমাস ৩০ জন প্রতিযোগীর সঙ্গে থেকে কী শিক্ষা গ্রহণ করলেন? হারিয়ানার মানসী এই প্রশ্নের উত্তরে বলেন, প্রতিযোগিতার এই সম্পূর্ণ সফরে আমি আমার দৃষ্টিভঙ্গিকে আরো দৃঢ় করেছি এবং নিজের মধ্যে এই বিশ্বাস এনেছি যে, আমি বিশ্বকে পরিবর্তন করতে পারব। এ উত্তর বিচারকদের খুব ভালো লাগে। স্টেফানি ডেল ভালে মানসীকে বিজয়ী ঘোষণা করে ‘মিস ইন্ডিয়া’র মুকুট পরিয়ে দেন। মিস জম্মু-কাশ্মীর সানা দুয়া প্রথম রানার-আপ এবং মিস বিহার প্রিয়াঙ্কা কুমারী দ্বিতীয় রানার-আপ হন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.