হাসপাতাল থেকে বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া

0

রাজধানীর এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিকেলে তার বাসভবন ফিরোজায় নেয়া হবে।

রাজধানীর এভারকেয়ার হসপিটাল থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে তিনি কিছুটা সুস্থ বোধ করায় তাকে বাসায় নেয়া হচ্ছে।
রবিবার (৭ নভেম্বর) খালেদা জিয়ার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

গত ১২ অক্টোবর জ্বর আসায় খালেদা জিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়। গত ২৫ অক্টোবর খালেদা জিয়ার ছোট্ট একটা অস্ত্রোপচার করা হয়। এরপর তার বায়োপসি পরীক্ষা করা হয় এবং তা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পাঠানো হয় এ বিষয়ে আরো স্বচ্ছ ধারণা পাওয়ার জন্য।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.