Monday, October 26

২৪টি টাইফুন যুদ্ধবিমান কিনছে কাতার

0

যুক্তরাজ্যের কাছ থেকে ২৪টি টাইফুন যুদ্ধবিমান কেনার চুক্তি স্বাক্ষর করেছে কাতার। ছয় বিলিয়ন পাউন্ডে এ বিমানগুলো বিক্রি হচ্ছে। আরব উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন দেখা দেওয়ার পর থেকে এটি দ্বিতীয় বৃহত্তম প্রতিরক্ষাচুক্তি কাতারের।

এ বিষয়ে বিস্তারিত তথ্যে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর এ বিষয়ে কাতারের প্রতিরক্ষাপ্রধান খালিদ বিন মোহাম্মদ আল-আতিয়াহ এবং ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন এই যুদ্ধবিমান বিক্রির চুক্তিতে স্বাক্ষর করেছেন।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ফ্যালন বলেছেন, ‘যুক্তরাজ্যের অন্যতম কৌশলগত অংশীদারের সঙ্গে এটাই প্রথম বৃহৎ প্রতিরক্ষাচুক্তি। এটা আমাদের প্রতিরক্ষা সম্পর্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটি আমাদের সম্পর্ককে আরো মজবুত করবে। ‘

ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান ব্রিটিশ প্রতিরক্ষাদল বিএই সিস্টেম, ফ্রান্সের এয়ারবাস এবং ইতালির ফিনমেক্কানিকার যৌথ প্রকল্প। এ আগে চুক্তির কথা জানা গেলেও এর অর্থমূল্যের কথা প্রকাশ করা হয়নি। এবার তা প্রকাশিত হলো। এতে করে যুক্তরাজ্যের বিমান নির্মাণশিল্প নতুন করে গতি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সূত্র : বিবিসি

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.