২ মামলায় হাজিরা দিতে আজ আদালতে যাবেন খালেদা জিয়া

0

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা দিতে আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার বেলা ১১টায় তিনি আদালতে যাবেন। খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া এ তথ্য জানিয়েছেন ।

রাজধানীর বকশিবাজারে স্থাপিত ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে মামলা দুটির বিচার কাজ চলছে।
চলতি মাসের ১৮ জানুয়ারি সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী আহসান উল্লাহ। আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ না হওয়ায় পরবর্তী যুক্তিতর্কের জন্য আদালত আজকের দিন ধার্য করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.