৪৬ বছরেও বিজয় সুসংহত হয়নি: ওবায়দুল কাদের

0

স্বাধীনতার ৪৬ বছরেও বিজয় সুসংহত হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘মুক্তির সংগ্রামের ৪৬ বছর পার হলেও বিজয় সুসংহত হয়নি। জাতির পিতার দেখানো পথে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে সুসংহত করতে আওয়ামী লীগ কাজ করছে।’

এদিন সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ ছাড়াও ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা শ্রদ্ধা জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.