Wednesday, September 23

৫ বিভাগীয় কেন্দ্রে হবে রাবির ভর্তি পরীক্ষা

0

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও চট্টগ্রাম এই পাঁচটি বিভাগীয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এর আগে গত প্রশাসনের আমলে রংপুর ছাড়া চার বিভাগে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেন। নতুন করে রংপুর বিভাগকে যুক্ত করে পাঁচটি বিভাগে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হয় মঙ্গলবার। উপ-উপাচার্য বলেন, ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও চট্টগ্রাম এই পাঁচ শহরে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত প্রশাসনের আমলে রাজশাহীর বাহিরে তিনটি আঞ্চলিক কেন্দ্র করা হয়, সেখানে রংপুরকে রাখা হয়নি। যার ফলে নতুন করে রংপুরকে আমরা একাডেমিক সভায় প্রস্তাবের ভিত্তিতে নতুন করে আঞ্চলিক কেন্দ্র করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রংপুর বিভাগের শিক্ষার্থীরা রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে।

এর আগে গত ৩০ মে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আঞ্চলিক কেন্দ্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। বিশেষ প্রয়োজনে ঢাকার অভ্যন্তরে পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র বাড়ানোর কথাও হয়।

প্রসঙ্গত, ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষার আঞ্চলিক কেন্দ্র হিসেবে রংপুরকে অন্তর্ভুক্ত করার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রংপুর বিভাগের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে নতুন উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.