Saturday, September 26

৯০তম অস্কারে শশী ও শ্রীদেবী

0

হলিউডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই বলিউড তারকা, তবে সশরীরে নয়, স্মৃতি হয়ে। গতকাল স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে বসে অস্কারের ৯০তম আসর। ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, এদিন পুরস্কার প্রদানের পাশাপাশি স্মরণ করা হয় সম্প্রতি প্রয়াত দুই বলিউড কিংবদন্তি শশী কাপুর ও শ্রীদেবীকে।

অস্কারের মেমোরিয়াম সেকশনে স্মরণ করা হয় সেসব চলচ্চিত্র তারকাদের, যাঁরা গত বছর পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন। সেখানে হলিউড তারকাদের পাশাপাশি স্মরণ করা হয় এ দুই বলিউড তারকাকে। তবে বলিউডের পাশাপাশি হলিউডেও যথেষ্ট পরিচিত ছিলেন শশী কাপুর। ‘দ্য হাউসহোল্ডার’, ‘শেক্সপিয়ার ওয়াল্লা’, ‘দ্য গুরু’, ‘বোম্বে টকি’ এবং ‘ইন কাস্টুডি’র মতো বেশ কিছু হলিউডের ছবিতে অভিনয় করেছেন শশী কাপুর। গত বছর ডিসেম্বরের ৪ তারিখ পরলোকগমন করেন বলিউডের এই কীর্তিমান অভিনেতা।

এ ছাড়া চলতি বছরের ফেব্রুয়ারির ২৪ তারিখ পরলোকগমন করা শ্রীদেবীকেও স্মরণ করা হয় ৯০তম অস্কারের আসরে। কোনো হলিউড ছবিতে অভিনয় না করলেও শোনা যায় স্টিফেন স্পিলবার্গের ‘জুরাসিক পার্ক’ ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন শ্রীদেবী।

তাঁদের সঙ্গে আরো স্মরণ করা হয় জেমস বন্ড খ্যাত তারকা রজার মুর, ম্যারি গোল্ডবার্গ, জন হেয়ার্ড, জোহান জনসন ও স্যাম শেপার্ডকে। তবে এবারের আসরে উপস্থিত থাকেননি কোনো বলিউড তারকা। প্রিয়াঙ্কা চোপড়ার থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে এবারের আসরে অংশ নিতে পারেননি তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.