ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ককটেল বিস্ফারণ

0

নিজেদের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্র সমাবেশ কর্মসূচি পালন করছে ছাত্রদল। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠান শুরু হয়।
এদিকে আলোচনা অনুষ্ঠান চলাকালে হঠাৎ করে বাইরে পরপর দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুস্কৃতিকারীরা।

আলোচনাস সভায় প্রধান অতিথি হিসেবে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত রয়েছেন ছাত্রদলের সাবেক সিনিয়র ছাত্রনেতারা। আলোচনার শুরু হওয়ার পর কয়েক দফা হলের ভেতরে ছাত্রদলের নেতাকর্মীদের হাতাহাতি, হট্টগোল হয়। এ সময় মির্জা ফখরুলসহ ছাত্রদল নেতাদের হস্তক্ষেপে পরিবেশ স্বাভাবিক হয়।

এদিকে বেলা পৌনে ১২টার দিকে হলে বাইরে দু’টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.