ঐক্যফ্রন্টের নেতারাও মাওলানাদের মতো ফতোয়া দেওয়া শুরু করেছেন-তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

0

মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঐক্যফ্রন্টের কিছু নেতা বিশেষ করে ড. কামাল হোসেনও নির্বাচন নিয়ে নানা কথা বলেছেন। বাংলাদেশে কোনো বিষয় নিয়ে মাওলানারা যেভাবে ফতোয়া দেন, আমি লক্ষ করেছি ঐক্যফ্রন্টের নেতারা সেভাবে ফতোয়া দেওয়া শুরু করেছেন।

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি যে সমাবেশের ডাক দিয়েছে, সমাবেশ অতীতেও তারা করেছে আমরা দেখেছি। দেখেছি তারা সমাবেশ করতে গিয়ে হাঙ্গামা করেছে, মানুষের ওপর আক্রমণ করেছে। সবকিছু বিচার বিশ্লেষণ করে আইনশৃঙ্খলা বাহিনী অনুমতি দেবে কী দেবে না সেটা তারা দেখবেন।

তিনি বলেন, ইভিএম মেশিনে যে ভোট হয়েছে এর মতো স্বচ্ছ ভোট বাংলাদেশের ইতিহাসে আর হয়নি। ইভিএম মেশিন প্রত্যেক দলের জন্য পোলিং এজেন্ট হিসেবে কাজ করে। কারো ফিঙ্গারপ্রিন্ট না মিললে ভোট দেওয়ার সুযোগ নাই। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৯ শতাংশ ভোট পড়েছে আর উত্তর সিটি করপোরেশনের ২৫ শতাংশ ভোট পড়েছে।

এ সময় তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে গৎবাঁধা কথা বলা বাদ দিয়ে বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.