“স্বাধীনতার প্রতিদান”

0

 

 

 

 

ইখতিয়ার উদ্দীন আজাদ
————————————-
কবিতায় কি আর লিখব-
হারিয়ে যায় ভাষা!
চারিদিকে দেখি শুধু
দুঃসহ জীবনের হতাশা।

একাত্তরের ২৫ মার্চ গভীর রাতে
পিশাচরুপী হানাদার-
হঠাৎ করলো আগমন,
বাঙালি জাতির অধিকার
ওরা করেছিল হরণ!

ঘুমন্ত বাঙালির উপর-
তারা পড়লো ঝাঁপিয়ে,
পাখির মত করলো গুলি-
দিলো রক্ত রাঙ্গিয়ে।

ছুটে এলো- কৃষক, যুবক, ছাত্র সমাজ-
প্রতিবাদি হলো তারা নিলো রণ সাজ।
নয় মাস ধরে চললো যুদ্ধ,
হাসিমুখে দিলো কত তাজা প্রাণ,
প্রতিদানে পেয়েছে শুধু…
এতটুকু ভালবাসা আর সম্মান।

বর্বোরোচিত ইতিহাস-
সেদিন হয়েছিল রচনা,
তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে-
এই স্বাধীনতা মোদের কেনা।

——————————————
লেখক: সাংবাদিক ও সাহিত্যেক,
সহসভাপতি, পত্নীতলা প্রেস ক্লাব।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.