সরওয়ার কামাল জামান: চিকিৎসা শেষে হাটহাজারী মাদরাসায় ফিরেছেন আমীরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফী। আজ রবিবার দুপুর ১টা ৪০মিনিটে হেলিকপ্টারযোগে তিনি হাটহাজারী পৌঁছেছেন। দীর্ঘ ১৫ দিন হাসপাতালে চিকিৎসা শেষে তিনি মাদ্রাসায় পৌঁছেছেন। উল্লেখ্য, ১১ এপ্রিল বিকেলে বমি, মাথা ব্যথা, শ্বাসকষ্ট এবং বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতাসহ নানা সমস্যা নিয়ে আল্লামা আহমদ শফী চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে ১৪ এপ্রিল সেখান থেকে হেলিকপ্টারে তাকে ঢাকায় নেওয়া হয়। আজ ২৬ এপ্রিল রোজ রবিবার দুপুর ১.৪০ মিনিটে হেলিকপ্টারযোগে তিনি মাদরাসায় ফিরেছেন।