যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি সহ ‘করোনা টাস্কফোর্সর’ ৩ সদস্য কোয়ারেন্টাইনে

0

করোনাভাইরাস বা কোভিড-১৯ মোকাবিলায় যুক্তরাষ্ট্রে গঠিত ‘কনোরাভাইরাস টাস্কফোর্স’ এর তিন জন সদস্যকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এই তিনজনের মধ্যে বিশ্বখ্যাত সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসিও রয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের বরাত দিয়ে এএফপি এ খরব দিয়েছে।

খবরে বলা হয়েছে, মোট তিনজনকে আইসোলেশনে পাঠানো হয়েছে। এর মধ্যে অন্য দুইজন হলেন-যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পরিচালক রবার্ট রেডফিল্ড এবং খাদ্য ও স্বাস্থ্য অধিদপ্তরের কমিশনার স্টিভেন হ্যান।

বার্তা সংস্থার রয়টার্সের খবরে বলা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সচিব কেটি মিলারের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশের পর তাদের কোয়ারেন্টিনে রাখা পাঠানো হয়েছে।

তবে এর মধ্যে ফাউসির করোনায় আক্রান্ত হোয়াইট হাউসের কর্মকর্তার সংস্পর্শে আসার ইতিহাস নেই। এজন্য ফাউসিকে তুলনামূলক সহজ কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে।

এর আগে শুক্রবার খবর প্রকাশিত হয়ে যে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সচিব কেটি মিলার করোভাইরাস আক্রান্ত হয়েছেন।

ডা. ফাউসি আগামী দুই সপ্তাহ নিজ বাড়িতে অবস্থান করবেন। এ সময়ে তাকে মাস্ক ব্যবহার করলেই চলবে। আর রেডফিল্ড ও হ্যানকে পুরো নিয়মেই কোয়ারেন্টাইনে থাকতে হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.