করোনা ভাইরাসে আক্রান্ত পরিবারের প্রতি সৌজন্যমূলক আচরণ করুন

0

মো.আলী আশরাফ মোল্লা: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত যারা হচ্ছেন তারা ও কিন্তু মানুষ। তাদের প্রতি খারাপ ব্যবহার, বাজে আচরণ কোন অবস্থাতেই কাম্য নয়। এমনকি তাদের পরিবারের প্রতি ও সদয় আচরণ করতে হবে। করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িঘরে হামলা করা কোনভাবেই কোন সভ্য জাতির কাছ থেকে প্রত্যাশা করা যায় না। সম্পতি দেশের বিভিন্ন প্রান্তে দেখা গেছে, করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি ঘরে হামলা করা হচ্ছে। গতকাল বান্দরবানের বালাঘাটায় এক ব্যক্তির টেষ্টে কোভিড-১৯ পজেটিভ আসায় তার বাড়িঘরে হামলা করা হয়েছে। যা সভ্যতার চরম সীমা লঙ্ঘন। আর আল্লাহ কোন সীমালঙ্ঘন কারীকে পছন্দ করেন না( আল কোরআন)। আমাদের মনে রাখতে হবে যে, করোনা আক্রান্ত হওয়া ব্যক্তি কোন অপরাধী নয়, কোন দোষী নয়, কোন চোর ডাকাত ও নয়। তারা আপনার আমার মতো সুস্থ স্বাভাবিক মানুষ ই। করোনায় আক্রান্ত আপনি আমি যেকোনো সময় হতে পারি।

কোভিড ১৯ আক্রান্ত ব্যক্তি এবং তার পরিবারের সাথে দুব্যবহার করা থেকে বিরত থাকুন। করোনাভাইরাস সংক্রমণে ব্যক্তির কাছে তো আপনি এমনিতেই যাচ্ছেন না এমনকি আপনার আত্বীয় স্বজন কেউ আক্রান্ত হয়ে মারা গেলে তার লাশ পর্যন্ত কাপন দাফন করছেন না। আপনার এতো ভয়! তাহলে কেন আক্রান্ত হওয়ার কথা শুনার সাথে সাথেই তার পরিবারের সাথে এই বাড়ি ঘর হামলা করা কোনভাবেই শোভনীয় নয়। আর আপনার তো বাইরে বের হওয়ার কথা নয়, তাহলে আপনারা কেন শুধু শুধু বাইরে বের হয়ে আমাদের কে বিব্রত করছেন। সরকার নির্দেশনা অনুযায়ী আপনার বাড়িতেই থাকার কথা। মনে রাখবেন আপনাদের অতি উৎসাহী কিছু মানুষের জন্যই বড় ধরনের অনাকাঙ্ক্ষিত সংক্রমণের ঝুঁকির মধ্যে আমরা রয়েছি। দয়া করে আপনারা ঘরেই থাকুন।

কোভিড -১৯ সংক্রমণে যারা অগ্রগামী সৈনিক হয়ে নিজের জীবন ও পরিবারের মায়া ত্যাগ করে দেশের মানুষের জন্য লড়াই যাচ্ছে তাদের অবদান কে আপনারা অনুসরণ করুন। ডাক্তার, পুলিশ, স্বাস্থ্যসেবায় নিয়োজিত ব্যক্তিবর্গ প্রতি দিন নিশ্চিত ঝুঁকি জেনেও করোনায় আক্রান্ত রোগীর সেবা করে যাচ্ছে। করোনায় সংক্রমণ হয়ে কেউ মারা গেলে যখন তার পরিবার, প্রতিবেশী কেউই এগিয়ে আসছে না তখন একমাত্র পুলিশই নিজের জীবন বিপন্ন করে তাদের দাফন কাপন সম্পূর্ণ করছে। আপনি তোও মানুষ, মানবিক মূল্যবোধ তো আপনার ও থাকার কথা। দেশের এই ক্রান্তিলগ্নে আপনি আপনার চারপাশের মানুষের জন্য কি করেছেন, একটু ভেবে দেখেন তো? বৈশ্বিক এই মহামারী র সময়ে আপনি কিছু করতে না পারলে দয়া করে ঘরেই থাকুন,নিজ এবং প্রতিবেশী কে নিরাপদে রাখুন।

কোভিড -১৯ এর সংক্রমণ ঠেকাতে পুরো বিশ্বজুড়ে এখন উদ্বিগ্ন। সারা পৃথিবী লড়াই করছে করোনাভাইরাস এর বিরুদ্ধে। ইতোমধ্যেই এই করোনাভাইরাসে পুরো বিশ্বজুড়ে সংক্রামিত হয়েছে প্রায় ৪১ লাখ ১৭ হাজার মানুষ। মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৮০ হাজার মানুষ। তারা ও আপনার আমার মতো মানুষ ই ছিলেন। আপনি আমি আক্রান্ত হচ্ছি না এটা আল্লাহর দয়া। অতএব কেউ আক্রান্ত হলে তার এবং পরিবারের সাথে দয়া করে অসোজন্যমূলক আচরণ করবেন না। আর আমাদের বাংলাদেশে ও এই পযর্ন্ত মোট আক্রান্তের সংখ্যা প্রায় ১৫ হাজার। মোট মৃত্যুর সংখ্যা ২২৮ জন। আপনারা সরকার নির্দেশিত বিষয় গুলো মেনে চলুন, স্বাস্থ্য বিধি নিজে মানুন এবং পরিবারকে মানাতে বাধ্য করুন। আপনাদের অনাকাঙ্ক্ষিত আচরণে কাউকে বিব্রত করবেন না। মানবিক হোন,আপনার ভেতরে লুকিয়ে থাকা মূল্যবোধ জাগ্রত করুন। করোনাভাইরাসে সংক্রামিত ব্যক্তি ও তার পরিবারের সঙ্গে সদয় ব্যবহার করুন।

লেখকঃ কলামিস্ট,আবৃত্তিশিল্পী এবং সংগঠক।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.