বিশ্বে করোনায় আক্রান্ত ৮০ লাখ ছুই ছুই, মৃত্যু ৪ লাখ ৩৫ হাজার

0

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী আজ সোমবার বাংলাদেশ সময় সকাল পর্যন্ত ,  গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে বিশ্বের ১ লাখ ২৩ হাজার ৭৮৩ জন মানুষ। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে আক্রান্ত ৭৯ লাখ ৮৪ হাজার ৩০৭ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে আরও ৩ হাজার ২৫৮ জনের। এ নিয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৩৫ হাজার ১৭৬ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪১ লাখের বেশি মানুষ।

এর মধ্যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৬২ হাজার ১৪৪ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে দেশটির ১ লাখ ১৭ হাজার ৮৫৩ জন মানুষের।

দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ ও প্রাণহানির দেশ ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৬৭ হাজার ৮৮২ জনে দাঁড়িয়েছে। প্রাণহানি ৪৩ হাজার ৩৮৯ জনে ঠেকেছে।

আক্রান্তের তালিকায় তিনে থাকা রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা বেড়ে ৫ লাখ ২৯ হাজারে পৌঁছেছে। দেশটিতে এখন পর্যন্ত ৬ হাজার ৯৪৮ জনের মৃত্যু হয়েছে করোনায়।

সংক্রমণে চারে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে আক্রান্ত ৩ লাখ ৩৩ ছাড়িয়েছে। প্রাণহানি ঘটেছে সেখানে ৯ হাজার ৫২০ জনের।

যুক্তরাজ্যে সংক্রমণ ২ লাখ ৯৬ হাজার ছুঁই ছুঁই। মৃতের সংখ্যা ৪১ হাজার ৬৯৮ জনে দাঁড়িয়েছে।

নিয়ন্ত্রণে আসা স্পেনে করোনার ভুক্তভোগী ২ লাখ প্রায় ৯১ হাজার মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ২৭ হাজার ১৩৬ জনের। টানা ছয়দিন মৃত্যু শূন্য দেশটি।

ইউরোপে প্রথম আঘাত হানা ইতালিতে ২ লাখ প্রায় ৩৭ হাজার মানুষ করোনার শিকার। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৩৪৫ জনের।

আক্রান্ত ২ লাখ ৩০ হাজার ছুঁই ছুঁই লাতিন আমেরিকার দেশ পেরুতে। মৃত্যু হয়েছে ৬ হাজার ৬৮৮ জনের। চিলিতে পৌনে ২ লাখ আক্রান্তে ৩ হাজার ৩২৩ জনে ঠেকেছে।

মৃত্যুপুরীতে পরিণত হয়েছে লাতিন আমেরিকার আরেক দেশ মেক্সিকো। যেখানে আক্রান্ত ১ লাখ ৪৬ হাজার ছাড়িয়েছে। প্রাণহানি ঘটেছে এখন পর্যন্ত ১৭ হাজার ১৪১ জনের।

দক্ষিণ এশিয়ার আরেক ভুক্তভোগী বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল রোববার পর্যন্ত করোনার শিকার ৮৭ হাজার ৫২০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ১৭১ জনের। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৮ হাজার ৭৩০ জন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.