করোনায় ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ জনের মৃত্যু

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ২৩১ জন। আর গত রোববার ৩ জনের মৃত্যু হয় এবং শনাক্ত হয়ছিল ১ হাজার ৪৯১ জন।

সোমবার (১০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।গত চব্বিশ ঘণ্টায় করোনা শনাক্তের হার বেড়েছে ৮ দশমিক ৫৩ শতাংশে। এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১০৫ জনের মৃত্যু হয়েছে; শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৯৫ হাজার ৯৩১ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৮১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৬ হাজার ১৪৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৫৩ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় তিনজনই পুরুষ। ঢাকায় ২ ও রাজশাহীতে ১ জনের মৃত্যু হয়েছে। বাকি বিভাগগুলোতে কোনো মৃত্যু হয়নি।

প্রসঙ্গত, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে একজনের মৃত্যু হয়। ধাপে ধাপে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দুটোই বাড়ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.