ঢাকায় আওয়ামী লীগ নির্বাচনী জনসভা আগামী (১ জানুয়ারি)। ওই দিন বিকাল ৩টায় মোহাম্মদপুরে শারীরিক চর্চা কেন্দ্র মাঠে এ জনসভা হবে। সভা প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
২০ ডিসেম্বর সিলেটে হযরত শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা। এরই অংশ হিসেবে গতকাল বিকাল ৩টায় রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে ভার্চুয়ালি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন শেখ হাসিনা।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান জানায়, আগামী (৩০ ডিসেম্বর) গোপালগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) এবং মাদারীপুর-৩ নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
আগামী (৫ জানুয়ারি )পর্যন্ত প্রার্থীরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চালাতে পারবেন। আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ হবে।