কাপ্তাই ইউনিয়ন বিএনপি সভাপতি লিডারশিপ এ্যাওয়ার্ড পাওয়ায় ফুলের সংবর্ধনা

0

কাপ্তাই প্রতিনিধিঃ রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা ইউনিয়ন বিএনপি সভাপতি মো. ইউসুফ এশিয়ান লিডারশিপ এ্যাওয়াড পাওয়ায় ফুলের সংবর্ধনা দেয়া হয়। রবিবার (২৪নভম্বর) রাতে কাপ্তাই ৬নং ওয়ার্ড বিএনপির পক্ষ হতে মো.ইউসুফকে ফুলের সংবর্ধনা দেয় ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.মাসুদ, সম্পাদক আব্দুল কাদের দুলাল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্নসম্পাদক মো.আবু বক্কর ছিদ্দিক আবু, উপজেলা ক্রীড়া বিষয়ক সম্পাদক মো.ফারুক খান ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.সাইজ উদ্দিন। এসময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.