১০ আর ই সেনা ব্যাটালিয়ন অসহায় পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ

0

কাপ্তাই প্রতিনিধিঃ রাঙ্গামাটি সেনা রিজিয়নের ১০আর ই ব্যাটালিয়নের আয়োজনে অসহায় পরিবারের মাঝে শীব বস্ত্র বিতরণ। সেনাপ্রধানের দিক নির্দেশনায় কাপ্তাই ১০আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল মুহাম্মদ সোহেল পিএসসি তত্ত্বাবধানে মগবান ইউনিয়ন গোলাছড়ি এলাকায় অসহায়,দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন ব্যাটালিয়নের উপ- অধিনায়ক। শীত বস্ত্র পেয়ে অসহায় লোকজন সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপ-অধিনায়ক জানান ১০আর ই ব্যাটালিয়নের পক্ষ হতে আগামীত ও সহযোগিতা দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.