কাপ্তাই প্রতিনিধিঃ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে কাপ্তাই ভূমিকা রেখেছিলো, আগামীতেও ভূমিকা রাখবে। সোমবার (২৩ ডিসেম্বর) রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে বেলা ১২টায় হতে দুপুর ১টা পযন্ত কাপ্তাই শহীদ তিতুমীর একাডেমি মাঠে অনুষ্ঠিত ৩৬ শে জুলাই মুক্ত মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারন সম্পাদক এস এম ফরহাদ হোসাইন একথা বলেন।
তিনি এসময় তাঁর বক্তব্যে ২৪ এর জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ সরকার কতৃক ছাত্র জনতার উপর জুলুম -নির্যাতনের বিভিন্ন ঘটনা স্মৃতিচারণ করেন। এসময় তিনি আরো বলেন, এই আন্দোলনে শহীদ আবু সাইদ, মুগ্ধদের মতো আমরাও শহীদ হতে পারতাম। কিন্তু আল্লাহতায়ালা আমাদের প্রাণে রক্ষা করেছেন বলে এখনো বেঁচে আছি। আগামী দিনে আমরা এইদেশে বৈষম্য বিরোধী একটি সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখবো। কাপ্তাই ইসলামী ছাত্র শিবির কাপ্তাই কাপ্তাই উপজেলা শাখার সেক্রেটারি মো.ইস্রাফিল সৈকত এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে
রাঙামাটি জেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি শহিদুল ইসলাম শাফী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামি ছাত্রশিবির চন্দ্রঘোনা সাথী শাখার সভাপতি মো. জুনায়েদ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাঙামাটি জেলা সমন্ময়ক ও জেলা ছাত্র শিবির সাধারন সম্পাদক মো. রবিউল ইসলাম, বাংলাদেশ জামায়াত ইসলামী কাপ্তাই উপজেলা আমির হারুন অর রশিদ, কাপ্তাই উপজেলা জামায়াত ইসলামের যুগ্ন সাধারন সম্পাদক নূর জামাল প্রমুখ। ৩৬মুক্ত মঞ্চে এসময় কাপ্তাই বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।