মসজিদ ভিত্তি শিশুগণ গণশিক্ষা শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

0

কাপ্তাই প্রতিনিধিঃ রাঙ্গামাটির কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদ ভিত্তি শিশুগণ গণশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। বুধবার (১জানুয়ারী২৫) সকাল ১০টায় কাপ্তাই উপজেলার প্রাক-প্রাথমিক, নূরানী শিক্ষা ও একটি বয়স্ক শিক্ষা কেন্দ্র শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। কাপ্তাই ইফা ফিল্ড সুপারভাইজার মো.নাছির উদ্দিন,কেয়ারটেকার মো.সিরাজুল ইসলাম, হাফেজ জালাল উদ্দিন ও আব্দুল ছালাম উপজেলায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলেদেন।

এছাড়া কাপ্তাই তালপট্টি কেন্দ্রে গন শিক্ষার কেন্দ্র শিক্ষক মো.কবির হোসেন, এলপিসি উৎপাদন কর্মকর্তা মো.আব্দুল হান্নান, প্রধান শিক্ষক মো.আহসান উল্লাহ্ চৌধুরী ও ব্যবসায়ী তরিক উল্লাহ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এছাড়াও কাপ্তাই সরকারি -বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম হতে ৩য় শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন বই বিতরণ করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.