মানসম্মত শিক্ষা গড়ার লক্ষ্যে গোলবৈঠক

0

বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে থানচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ও ধর্মীয় গুরুদের নিয়ে উপজেলায় মানসম্মত শিক্ষা গড়ার লক্ষ্যে গোলবৈঠক আয়োজন করা হয়েছে। শুক্রবার( ২৪ জানুয়ারী) দুপুর ১ঘটিকায় বলীপাড়া বাজার উচ্চ বিদ্যালয়ের হল রুমে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

থানচি উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা তত্বাবধানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,করুণা শিশু সদনের পরিচালক জ্ঞানশ্রী মহাথেরো,বলীপাড়া বৌদ্ধ বিহারে বিহারঅধ্যক্ষ, বলীপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিতি সভাপতি বাশৈচিং মারমা, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা, প্রধান শিক্ষক আব্দুল গণি,সেন্ট ফ্রান্সিস প্রধান শিক্ষিকা,থানচি কলেজে প্রতিনিধি সহ বিভিন্ন সংগঠনের তরুন সমাজরা উপস্থিত ছিলেন।

মুক্ত আলোচনা সভা বক্তারা বলেন, থানচি উপজেলায় শিক্ষা বিভাগের অনেক পিঁছিয়ে আছি। শিক্ষার মান বাড়াতে শিক্ষক আর অভিবাবকদের সম্পৃতটা বাড়াতে হবে। মাধ্যমিক পর্যায়ে শিক্ষক সংকত সমস্যা উত্তরণ করতে হলে বিভিন্ন পদ অবলম্ব করে কাটিয়ে উঠতে হবে। থানচি উপজেলা সারা বছরে কোটি কোটি টাকা খরচ বাহিরে চলে যাচ্ছে শিক্ষার কাজের। এসব সমাধান করতে হলে অবশ্যই শিক্ষার মান বাড়াতে খুবই জরুরী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.