কাপ্তাই প্রতিনিধিঃ রাঙামাটির কাপ্তাই উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষন অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার (২৫ জানু) সকালে উপজেলার বড়ইছড়ি বাজারে এই অভিযান পরিচালনা করেন রাঙামাটি জেলা ভোক্তা অধিদপ্তর এর সহকারি পরিচালক রানা দেবনাথ।
এসময় প্রসিকিউটের দায়িত্ব পালন করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. ইলিয়াছ। আইন লঙ্গন করার অপরাধে করিম ষ্টোরকে ২ হাজার টাকা এবং মা ফার্মেসীকে ৩ হাজার টাকাসহ মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তুষার ষ্টোরে বিষাক্ত হাইড্রোজেন পাওয়া যাওয়ায় মালিককে সতর্ক করা হয় এবং জনসমূখে তা ধ্বংস করা হয়।