কাপ্তাই যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ

0

কাপ্তাই প্রতিনিধিঃ কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সামাজিক কর্মকান্ড ও সেচ্ছাসেবক মুলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মুলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার(২৮জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা কিন্নরী সম্মেলন কক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন এর সঞ্চালনায় অ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে জেলা যুব উন্নয়ন অফিসের উপ পরিচালক মো. শাহজাহান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারি কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরি।

এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এনামুল হক হাজারী, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, রাঙামাটি জেলা বিএনপি সহ সভাপতি ডাঃ রহমত উল্লাহ, জেলা বিএনপি যুগ্ন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিলদার হোসেন, উপজেলা বিএনপি সভাপতি মো. লোকমান আহমেদসহ গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন যুবদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যুবদের ঋণ প্রদান করা হয়ে থাকে। এই ঋণের অর্থ সঠিক ব্যবহারের মাধ্যমে যুবরা নিজেকে ভাগ্যবদল করতে পারে। এ ব্যাপারে তাদের বিশেষ সচেতন হতে হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.