বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে লামা উপজেলার সরই ইউনিয়ন থেকে কাঠ কাঁটার ৭ শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। মোবাইলের নেটওয়ার্ক বিহীন দুর্গম এলাকা হওয়ার কারণে অপহৃত শ্রমিকদের নাম ঠিকানা পাওয়া যায়নি। পাহাড়ে কোন সন্ত্রাসী দল বা কারা এই অপহরণ করেছে তা এখনও নিশ্চিত করতে পারেননি পুলিশ।
শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর রাতে সরই ইউনিয়নের লুলাইং এলাকায় আম বাগানে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সরই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড লেমুপালং এলাকার আমবাগান থেকে ভোর রাতে কাঠ কাটার ৭ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়।
সরই ইউনিয়নের চেয়ারম্যান মো. ইদ্রিস কোম্পানি জানান, তার ইউনিয়নের আমবাগান এলাকা থেকে সন্ত্রাসীরা কাঠ কাটার ৭ শ্রমিককে অপহরণ করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি এমন তথ্য পেয়েছি।
বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম বলেন, অপহৃত শ্রমিকদের ব্যাপারে খবর পেয়ে উদ্ধারে পুলিশসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা অভিযান শুরু করেছে। কারা অপহরণ করেছে এ বিষয়ে জানাতে পারেননি।