আলীকদমে অনুপ্রবেশ কালে ৩৩ রোহিঙ্গা আটক

0

বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের আলীকদম উপজেলায় সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে আনুপ্রবেশ কালে শিশুসহ ৩৩ মিয়ানমার নাগরিককে আটক করেছে ৫৭ বিজিবি। আটকদের মধ্যে ৯ জন নারী, ১০ জন পুরুষ ও ১৪ জন শিশু রয়েছে। তারা সকলেই রোহিঙ্গা মিয়ানমারের নাগরিক বলে জানা গেছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে আলীকদম উপজেলা সদরের আমতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।

স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম উপজেলা সদরের আমতলী ও তার আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশের আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। এসময় আমতলী আশ্রয়ন প্রকল্পের অফিস তল্লাসি করে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৩৩ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়।

স্থানীয়রা আরও জানান, সীমান্তে ওপারে অর্থাৎ মিয়ানমারের অভ্যন্তরে যুদ্ধ পরিস্থিতির কারনে সাভাবিক জীবন-যাপনের আশায় বাংলাদেশে অনুপ্রবেশ করছে তারা। মোটা অর্থের বিনিময়ে তাদের এই অনুপ্রবেশে সহযোগিতা করছে স্থানীয় সংঘবদ্ধ একটি দালাল চক্র।

এ বিষয়ে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মমিন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক রোহিঙ্গা মিয়ানমার নাগরিকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.