কাপ্তাইয়ে বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন

0

কাপ্তাই প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপির) কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে কাপ্তাই উপজেলা বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার( ১৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার ( দীপু), উপস্থিত থেকে সদস্য নবায়ন উদ্বোধন করে।

কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাফর আহমেদ স্বপন, সিনিয়র যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, রাঙামাটি জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ছালেহা আক্তার।

অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.